তাহসিফের মরদেহ উদ্ধার: লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন-ঘড়ি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৪| আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫
অ- অ+

তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের সময় তাঁর সঙ্গে একটি আইফোন ও হাতঘড়ি পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় মরদেহটি ভাসতে দেখে জরুরি সেবায় খবর দেওয়া হয়।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব গণমাধ্যমকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

নৌ পুলিশের পাঠানো বার্তায় বলা হয়, উদ্ধারের সময় মরদেহটির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়েছিল। তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে ছিল হালকা দাড়ি।

পরে সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

উদ্ধারের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তবে তাহসিফ সৌরির মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
Barishal Division Welfare Association Holds Discussion to Mark Sher-e-Bangla’s 153rd Birth Anniversary