ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩
অ- অ+

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১৫০, গুলশানে ৫০ ও উত্তরা বিভাগে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬ পিস ইয়াবা ও ৮০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি, ছয়টি মোবাইল ফোন এবং ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহু হেরে গেছেন, আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের আহ্বান ইয়াইর গোলানের