পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮
অ- অ+

পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।’

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।

জনসভায় গরু সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের বিষয়েও কথা বলেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না।

এ সময় বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলেন তিনি। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) অনুযায়ী হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপরও গুরুত্ব দেন বিজেপির এই নেতা।

গরু সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা এবং নাগরিকত্বের মতো বিষয়গুলোকে সামনে রেখে দেওয়া শুভেন্দু অধিকারীর এসব বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়ল
আজ কমতে পারে গরম
ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, কে কতটা আসন পেল