পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ২০:৪৭| আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২০:৫১
অ- অ+

পাবনার সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন ও হাট ইজারাদার আব্দুস সালাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আতাইকুনা থানা এলাকার পুষ্পপাড়া হাটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন ও হাট ইজারাদার আব্দুস সালাম।

পুলিশ ও স্থানীয়রা বলছে, পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় হাটের ইজাদারের রুমে বসে মিটিং করছিলেন তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এসময় দ্রুত উদ্ধার করে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানিয়েছেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান
হরিণাকুণ্ডু উপজেলা শাখার এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭