ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৫৩
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ১১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৮৯ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ১৮ হাজার ২২১ ভোটে এগিয়ে রয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপরাধ সংঘটনের আগেই ঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নিতে বললেন ঢাকা রেঞ্জের ডিআইজি
মেঘনায় গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ: ডেপুটি স্পিকার