বংশালে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বংশালে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন–আমির হোসেন প্রদীপ (২৬), মো. রায়হান (২৬) এবং আইনের সংঘাতে জড়িত এক শিশু।
বংশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে বংশাল থানার কাজী আলাউদ্দিন রোডে একটি এটিএম বুথের বিপরীতে পাকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। একই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বংশাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













