দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৩
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রূপকথার স্বর্ণের রাস্তা এবার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। শহরটির গোল্ড ডিস্ট্রিক্টে বিশ্বের প্রথম সোনার রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০২৬ সালের শেষ নাগাদ পর্যটকদের জন্য নতুন এই আকর্ষণ উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বর্ণবাণিজ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত দুবাই। শহরটির ঐতিহ্যবাহী স্বর্ণের বাজার ও গয়নার দোকান দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে। সেই পরিচিতিকে আরও আকর্ষণীয় করে তুলতেই গোল্ড ডিস্ট্রিক্টে ব্যতিক্রমী এই উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্বর্ণপ্রেমী ও পর্যটকদের জন্য এটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। পাশাপাশি দুবাইয়ের স্বর্ণবাণিজ্য এবং পর্যটন খাতের প্রচারেও ভূমিকা রাখতে পারে প্রকল্পটি।

(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবের হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান?
বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় সেই কিশোরের জামিন
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত প্রকল্প গ্রহণের উদ্যোগ: ফরহাদ হোসেন আজাদ
আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম