টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













