সদর উপজেলা ভাঙার প্রস্তাবের প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ৪টি ইউনিয়ন ভেঙে "বরিশল" নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রামরাইল ইউনিয়নবাসী। একই সময়ে সুলতানপুর ইউনিয়নেও অনুরূপ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে কয়েকশত গ্রামবাসী রামরাইল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর, বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে ভেঙে "বরিশল" নামে একটি নতুন উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। বক্তারা এই পরিকল্পনাকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

কর্মসূচিতে রামরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ বলেন, বাসুদেব, রামরাইল ও সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র হলো রামরাইল ইউনিয়ন। আমি কবীর আহমেদ ভূঁইয়াকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি ৫টি ইউনিয়ন নিয়ে যে ষড়যন্ত্রে নেমেছেন, তা সফল হবে না। সর্বস্তরের জনগণ আজ মাঠে নেমে গেছে। আমাদের দাবি একটাই আমরা কখনো এই বরিশল উপজেলার অন্তর্ভুক্ত হব না।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত প্রকল্প গ্রহণের উদ্যোগ: ফরহাদ হোসেন আজাদ
আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা, পর্যটকদের জন্য নতুন আকর্ষণ