৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি

পাপুয়া নিউ গিনিতে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দেশটির কিউঙ্গা অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউঙ্গা থেকে প্রায় ৮২ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












