যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:৪৪| আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:৪৫
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ মোহাম্মদ আলী সুমন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

বুধবার বিকালে যাত্রাবাড়ী থানার মাওয়া ও কেরানীগঞ্জগামী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সুমনের কাছ থেকে ১৯ কেজি গাঁজা, দুই বোতল মদ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গোমারবাড়ী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সুমনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও দেহাবশেষ উদ্ধার
প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬