ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ১৮:০১
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সবার সহযোগিতায় নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব জানান, দুপুর পর্যন্ত এ আসনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষে এ হার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনটি ১১ দলীয় ঐক্যের জন্য পরীক্ষা—এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আমরা পাস না করলে কি ব্রিফ করছি? নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

নির্বাচন চলাকালে তিনজনকে আটক করার বিষয়ে তিনি বলেন, তারা ভোটার নন। কৌতূহলবশত কেন্দ্রে প্রবেশ করেছিলেন।

এদিকে, অনেক ব্যালটের মুড়িতে ভোটগ্রহণের আগেই কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ ১৯ বছর পর চাকরিতে ফিরলেন ২৪৬ পুলিশ কর্মকর্তা
২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর লক্ষ্য সরকারের
সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
১৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ ওয়েস্ট ইন্ডিজের, স্কোর ১৩৪/৪