প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৬, ২০:৩৪
অ- অ+

​জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। ​এতে কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেন। বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিপিভি) সার্বিক কার্যাবলী, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যরা অবহিত হন। আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁন, বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, তিন বাহিনী সদর দপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২
হরিণাকুণ্ডু উপজেলা শাখার এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন
পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৭