বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়ল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫১
অ- অ+

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় নতুন করে হামলা এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় এই মূল্যবৃদ্ধি। এসব ঘটনায বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছেছে।

এদিকে, সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, দেশটির রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগারসহ আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব হামলার খবরের পর জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ দিয়ে চলাচলের সময় তিনটি ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিকে ঘিরে এমন উত্তেজনা তেলের বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ কমতে পারে গরম
ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, কে কতটা আসন পেল
১ নভেম্বর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলা শুরু হচ্ছে না
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী