উত্তরায় তাহসিফ সাউরির মরদেহ দাফন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ০০:২৩
অ- অ+

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজার নামাজ শেষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।

তাহসিফ সাউরির বাবা এ কে এম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ উত্তরায় তাদের বাসায় নিয়ে যান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তদবির নয়, মেধা ও যোগ্যতায় আনসারে নিয়োগের বাছাই
সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফেরার পথ খুলল শরীফ উদ্দিনের
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল