গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫৩| আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:২২
অ- অ+

রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এক বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বিচারপতির বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি রাওয়ার
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
নরসিংদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল