বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:২৭
অ- অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ফলাফল প্রকাশের পর রাজশাহী বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো- বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও একই উপজেলার বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালু উপজেলার দূর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং একই উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল এন্ড কলেজ।

এসব কলেজের মধ্যে তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬জনের কেউ পাস করতে পারেনি। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে ৩জনের সবাই ফেল। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজনের সবাই ফেল। এছাড়াও আল্লামার তাকিয়া হাই স্কুলের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনই ফেল করেছে।

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, বগুড়ার যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। কেন এমন ফলাফল হয়েছে, সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি রাওয়ার
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
নরসিংদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির