টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার-১

মো. রাজিব হোসেন, টঙ্গী-পূবাইল (গাজীপুর), ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৫০
অ- অ+

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকার একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পাগাড়ের আলেরটেক এলাকার বাড়িটিতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে ইয়াবা তৈরির উদ্দেশ্যে স্থাপন করা একটি পৃথক ল্যাবের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমুল ইসলাম বাপ্পী অনলাইনে বিভিন্ন তথ্য সংগ্রহ ও পড়াশোনার মাধ্যমে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখেন। প্রায় ছয় মাস ধরে ল্যাবটিতে কাজ চলছিল। তবে সেখানে এখনো পুরোদমে উৎপাদন শুরু হয়নি বলে দাবি করেছেন গ্রেপ্তার বাপ্পী।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় পরিসরে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদক উৎপাদন ও সরবরাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড