এইচএসসির ফল প্রকাশ: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৯
অ- অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ।

এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যা ছিলো ২০২। শূন্যপাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী সবাই পাস করেছেন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মেয়েদের পাসের হার ৫৫.৪৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৪৭.১৪ শতাংশ। সেই হিসেবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়।

গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাহসিফের মৃত্যু: হত্যা ও লাশ গুমের অভিযোগে বাবার মামলা, গ্রেপ্তার দীপ
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল : কোন বোর্ডে পাসের হার কত?