এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৪
অ- অ+

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতেই পরীক্ষা দিতে পারবেন তারা। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং দ্রুত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসির ফলে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল
তাহসিফের মৃত্যু: হত্যা ও লাশ গুমের অভিযোগে বাবার মামলা, গ্রেপ্তার দীপ
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে মেয়েরা
এইচএসসির ফল প্রকাশ: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল