বিদেশের আট কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:২৫
অ- অ+

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে পাসের হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ৮৭ শতাংশ। এসব কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বিদেশি কেন্দ্রগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আটটি কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ২০৯ জন পাস করেছেন। একটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার ইংরেজিতে ফেল ২ লাখ ৪৩ হাজার, আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী
বগুড়ায় নিজ ঘর থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
দেশে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’
পুলিশের ৭ কর্মকর্তার দায়িত্বে রদবদল, একজনের বদলির আদেশ বাতিল