এবার ইংরেজিতে ফেল ২ লাখ ৪৩ হাজার, আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:০২
অ- অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শুধু এই দুই বিষয়েই ফেল করেছেন প্রায় ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষায় ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী। অন্যদিকে আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

ইংরেজিতে শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে বিশেষ কোর্স কারিকুলাম হাতে নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সামগ্রিক ফলাফলে পাসের হার কমে যাওয়ার পেছনে এই দুই বিষয়ের খারাপ ফল বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীদের এসব দুর্বলতা কাটিয়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

২০০২ সালের ফলাফলের উদাহরণ টেনে তিনি বলেন, ওই বছরও পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছিল। পরে ধীরে ধীরে প্রতি বছর পাসের হার ১০ থেকে ১২ শতাংশ করে বেড়ে ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত হয়। শিক্ষার্থীদের আবারও শ্রেণিকক্ষ ও পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ১৩ লাখ টাকার উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধীদলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ