বগুড়ায় নিজ ঘর থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৫৪
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার, উভয়ই বিবাহিত। টুলু বাড়িতে একাই বসবাস করতেন। তবে গত কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ ছিলেন। এ জন্য তার ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

নিহতের মেয়ে জুথি বলেন, তার বাবা অসুস্থ হওয়ায় তিনি বাবার বাড়িতে গত কয়েকদিন ধরে রয়েছেন। তিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন। তিনি দাবী করেন, পেটের ব্যথা সহ্য করতে না পেরে কারণে তার বাবা ধারালো বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা আমরা এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। নিহতের মেয়ে দাবি করেছে পেটের অসুখের কারণে তার বাবা নিজেই বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছে। আমরা নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আমাদের তদন্ত চলছে।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ১৩ লাখ টাকার উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধীদলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ