কলাবাগানে ফ্যানের সঙ্গে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ২০:২৭
অ- অ+

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকা থেকে আবু হাসান নামের আট বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আবু হাসান একটি মাদ্রাসার শিক্ষার্থী। বিকালে মাঠে খেলাধুলার একপর্যায়ে এক সহপাঠীর সঙ্গে তার মারামারি হয়। পরে বাসায় ফিরলে তার মা ও বোন তাকে বকাঝকা করেন এবং ভয় দেখান। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন
পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ
মির্জাপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ল ৩০০ বস্তা ইউরিয়া সার