রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গ্রেপ্তার, উদ্ধার চারটি ককটেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৩৬
অ- অ+

রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাতিরঝিল থানার মগবাজারের নয়াটোলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন (১৯)।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ অক্টোবর রাত আটটার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে দুই তরুণের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা চারটি ককটেল পরে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ’গ্রেনেড বাবুর’ ক্যাশিয়ার হিবি ইব্রাহিম গ্রেপ্তার
তাহসিফের মৃত্যু: ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার দাবি দীপের, সন্দেহ কাটেনি পিবিআইয়ের
কাদের গনি চৌধুরীর জন্মদিন উদযাপনে শনিবার প্রেসক্লাবে আড্ডা
গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন