রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:১৪
অ- অ+

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পাওয়ার পর এ কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ শুরু হলো। এ পর্যায়ে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া চালু করা হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীলভাবে শক্তি উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে প্রথম ইউনিটের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ ধাপ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এ পর্যায়ে প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়। এ প্রক্রিয়ায় চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরু হয়।

এই ধাপের মধ্য দিয়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন গ্রেপ্তার, উদ্ধার চারটি ককটেল
গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন
পাবনায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু, আহত ৩
অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড