মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর ২১২ অভিযান, ৫৭০ কেজি ইলিশ জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫৯| আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৫:০০
অ- অ+

মা ইলিশ সংরক্ষণে ২১ দিনব্যাপী অভিযানে ২১২টি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসব অভিযানে ৫৭০ কেজি মা ইলিশ, ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল এবং চারটি বোট জব্দ করা হয়েছে। এ ছাড়া ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ৮ অক্টোবর শুরু হওয়া ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ ২৯ অক্টোবর শেষ হয়। এ সময় দেশের ৯টি জেলায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযান পরিচালনায় সাতটি জাহাজ, উল্লেখযোগ্যসংখ্যক বোট ও কন্টিনজেন্ট ব্যবহার করা হয়। পাশাপাশি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়।

অভিযানে জব্দ করা ইলিশ, অবৈধ জাল ও বোটের আনুমানিক ভিত্তিমূল্যসহ জরিমানার পরিমাণের হিসাব অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মোট ভিত্তিমূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

নৌবাহিনী জানায়, জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ ছাড়া জব্দ করা বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে: মীর শাহে আলম
নভেম্বর-ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল
পেঁয়াজ আমদানি বন্ধ রাখাই লক্ষ্য, কৃষিতে নতুন প্রযুক্তির ঘোষণা কৃষিমন্ত্রীর
তাহসিফের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি রাওয়ার