পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ২১:০২
অ- অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আজকের সমাবেশে যারা অংশ নিয়েছেন, আগামী দিনে তাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে।

শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রশাসকেরা দলীয় গুন্ডাবাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন। আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে বসা যেত। এখন বিকালে বলা হচ্ছে, দুই হাজার টাকা দিলে আবার বসতে দেওয়া হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনে দেখা যাবে, যারা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে, মানুষ তাদের ভোট দেবে, নাকি মঞ্চে দাঁড়িয়ে থাকা দেশের জন্য কাজ করতে চাওয়া ব্যক্তিদের ভোট দেবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন
মির্জাপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ল ৩০০ বস্তা ইউরিয়া সার