রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬, ২১:৫৯| আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২২:০২
অ- অ+

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রবিবার থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। অল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের শুরুতেই শ্রমিকদের নতুন মজুরি কার্যকর করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, আগামী রবিবার থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ড গঠন ও মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। আগামী বছরের শুরুতেই শ্রমিকেরা নতুন মজুরি পাবেন।

এ সময় কারখানা এলাকার বাড়িভাড়া বৃদ্ধি না করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এ বছর কারখানা এলাকাগুলোতে বাড়িভাড়া বাড়বে না। এ বিষয়ে সরকার বিশেষ ব্যবস্থা নেবে।

এদিন বৈঠকে শ্রমিকদের চলমান অসন্তোষ ও আন্দোলনের বিষয়েও আলোচনা হয়। বৈঠক শেষে শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থেকে উৎপাদন কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো শ্রমিক যাতে আন্দোলনের কারণে ব্ল্যাকলিস্টেড না হন এবং সবাই যাতে ন্যায্য মজুরি পান, সে বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে: এমপি আলী আজম
ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো করছে জামায়াত: রাশেদ খাঁন
পাঁচ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ
মির্জাপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ল ৩০০ বস্তা ইউরিয়া সার