গোপালগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ২১:২২| আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১:২৪
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ সীমা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

সোমবার রাত ৯টা ৫ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই অভিযান চালায়। এ সময় সীমা বেগমের কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের কামাল খানের স্ত্রী।

এসআরবির দাবি, সীমা বেগম পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুকসুদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা গাঁজাসহ সীমা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
খুলনায় বিএনপি নেতাকে গুলি
বিএনপি নেতা পিন্টু হত্যা মামলায় ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
জাপানে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী