মোংলা বন্দরে কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ৯ নাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ২০:২৪
অ- অ+

মোংলা বন্দরের সুন্দরীকোঠা এলাকায় ১ হাজার ২০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এমভি ফুলবাড়ী নামের জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় জাহাজে থাকা ৯ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার।

কার্গো জাহাজটির নাবিকরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার সময় কার্গো জাহাজে থাকা ৯ নাবিক সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে ওঠেন। ফলে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় বন্দরের মূল চ্যানেলে নৌযান চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। জাহাজের মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতা পিন্টু হত্যা মামলায় ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
জাপানে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ২০ বছর বয়সী যুবকের মৃত্যু
মণিরামপুরের একই পরিবারের ৪ জনের মরদেহ হস্তান্তর