চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে নৌবাহিনীর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১৮:২৩
অ- অ+

চট্টগ্রামে টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে পানিবন্দি মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বাহিনীটি।

আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, অতি বৃষ্টি, পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের কারণে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

শনিবার বাংলাদেশ নৌবাহিনীর একটি দল চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।

আইএসপিআর জানায়, মানবিক দায়িত্বের অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম