শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ২৩:৫৩
অ- অ+

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পিবিএ অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, তাজমিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে রাজু নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

তদন্তে উঠে এসেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিন ও রাজু শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছাড়েন। এরপর রাজু তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন বলে জানা গেছে।

হোটেলের রেজিস্টার খাতা, সিসিটিভি ফুটেজ এবং রাজুর ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে কক্সবাজারে তাজমিনের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
সৌদি আরবে নিহত‌দের ম‌ধ্যে একজন বগুড়ার শাহেদ