তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬০

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি আইনের সঙ্গে সংঘাতে জড়িত চার শিশু রয়েছে।
রবিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২০ জন, তেজগাঁও থেকে ১৮ জন, হাতিরঝিল থেকে ৯ জন, শেরেবাংলা নগর থেকে ৬ জন, আদাবর থেকে ৫ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













