শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ও হীরা জব্দ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৮:২৭| আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৮:২৭
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকা আনুমানিক বাজারমূল্যের স্বর্ণালংকার, প্লাটিনাম, হীরা ও বিভিন্ন মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। কলকাতা থেকে আসা জনি রহমান এক যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

রবিবার ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে আটটার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৯৬ ফ্লাইটে আসা যাত্রীদের ওপর নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম ও বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা। গোপন তথ্যের ভিত্তিতে এ নজরদারি করা হয়।

এ সময় জনি রহমান নামের এক যাত্রী ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানে আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, প্লাটিনাম, হীরা ও মূল্যবান পাথর পাওয়া যায়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে হীরাখচিত ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, সাদা স্বর্ণের তিনটি অলংকার, রুপার দুটি আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন ও ৪৭২টি স্বর্ণের নাকফুল। এ ছাড়া ৪৫ ক্যারেট হীরা, পোখরাজ, রুবিসহ বিভিন্ন ধরনের ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম উল্লেখ করা হয়েছে। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে: মিয়া গোলাম পরওয়ার
ভারতে পালিয়ে যাওয়ার দুই বছর পর দেশে ফিরল রোটনের মরদেহ
সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি