২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১৬:০২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ শিশু।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু, চট্টগ্রামে এক শিশু, সিলেটে তিন শিশু, খুলনায় এক শিশু ও রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













