হুথি হামলার জেরে সৌদিতে ফ্লাইট বিপর্যয়, জেদ্দায় আটকা ঢাকাগামী বিমানের যাত্রীরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৯
অ- অ+

সৌদি আরবে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে না পারায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

আজ রবিবার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বিমান ছাড়তে পারছি না। এ কারণে ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন। পরিস্থিতির কারণে এখনো যাত্রীদের বোর্ডিং শুরু করা সম্ভব হয়নি।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আরও জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে।

সৌদি আরবে বিমানবন্দরকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/১১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও গুজব প্রতিরোধে গুরুত্ব ঢাকা রেঞ্জ ডিআইজির
ইয়েমেনে হুথিরা কারা, কীভাবে অস্ত্র পায় তারা?
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত
দিল্লির বিক্ষোভে আটকের পর ছেড়ে দেয়া হলো সিজেপির দীপকেসহ তিন নেতাকে