হাম উপসর্গে চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪২৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৮ শিশু।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩৩২ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ এক হাজার ৬২৫ শিশু। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৬ শিশু, গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ১১৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৮ হাজার ১১৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৮০ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৪০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













