হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। মৃতদের প্রায় সবাই শিশু।
এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী, হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













