ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২| আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০
অ- অ+

ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের একটি দল।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

ডিবি সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডরিনের আইডি পর্যালোচনা করে দেখা গেছে, তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিতেন। বিশেষ করে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করেও তার আইডি থেকে একের পর এক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিলো।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে নিহত হন সাবেক এমপি আনোয়ারুল আজীম আনার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ
২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার
বিশ্ব বাজারে দাম কমার পরও দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন