ফরিদপুর থেকে গোপালগঞ্জের আ.লীগ নেতা হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫১
অ- অ+

নাশকতা ও যৌথ বাহিনীর ওপর হামলার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের (সিআইপি) বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিএম হারুন-অর-রশিদ পিনু কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত আব্দুল হাকিম বিশ্বাস ও মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

সূত্র আরও জানায়, নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার মতো গুরুতর অপরাধের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও তিনি স্থানীয় পর্যায়ে নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার গভীর রাতে কানাইপুরে অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের উপস্থিতিতে তার বাড়ি থেকে পিনুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ গ্রেপ্তার ৪
সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা, কমতে পারে তাপমাত্রা
কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২