কাউখালীতে শ্রীগুরু সংঘের ১৩৫তম আবির্ভাব উৎসব

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:১১
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসব শুরু হয়েছে। আগামী ২৯ নভেম্বর রবিবার পর্যন্ত চলবে মূল ধর্মীয় অনুষ্ঠান।

উৎসব উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ভারত ও নেপালসহ বিভিন্ন স্থান থেকে ভক্তদের সমাগম ঘটছে।

এদিন সকালে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ আশ্রম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার, সোহরাব হোসেন, বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।

উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার ধারেকাছে নেই বাংলাদেশ