কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:১৮
অ- অ+

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ২০২৭ সালের ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটিতে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব
কেমন আছেন থানার ওসি সাহেবরা?
এসআরবি কর্মকর্তা আবুল হাসানকে গ্রেপ্তার নিয়ে যা জানালেন মুকসুদপুর থানার ওসি
বেবিচক কার্যালয়ে দুদকের অভিযান