শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬
অ- অ+

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিককল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন দায়িত্ব পালন করছেন। তাঁরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে নিয়মিত টহল এবং নজরদারি করছেন।

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং নাশকতা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে বিশেষ স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরা এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখতে তাঁরা সতর্কতার সঙ্গে কাজ করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার বাহিনীর এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৬
চাকরি হারাচ্ছেন পুলিশের ৩ ডিআইজিসহ ৯ কর্মকর্তা
সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪