আর্থিক অপরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ডিআইজির

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ২৩:২২
অ- অ+

আর্থিক অপরাধ তদন্তে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেছেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে আর্থিক অপরাধ প্রতিরোধ ও দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ‘ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ইনকোয়ারি’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আর্থিক অপরাধ তদন্তে পেশাগত দক্ষতা, আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তদন্তের মানোন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) সোমা হাপাং, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পিপিএমসহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণকেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজেকে শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আ.লীগ নেতার মৃত্যু
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় আটক ১
হারিয়ে যাচ্ছে কক্সবাজার সৈকতের লাল কাঁকড়া