শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২৯
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে (শেখ হাসিনা) শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে—এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী। এ বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’

এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলায় জড়িত থাকার অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, এসব হামলার মাধ্যমে জনগণকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের আলোচনা নিয়মিত করে থাকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে একই পরিবারের চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র, অভিযুক্ত গ্রেপ্তার দুইজনই
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার, সেনাবাহিনীতে ফিরছেন মেজর জেনারেল জাহাংগীর আলম
১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ