ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:০৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেন। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিওপি সমূহের আভিযানিক দল সুনিপুন পরিকল্পনা মোতাবেক সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভারতীয় অবৈধ ৫,৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য- ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল এস এম শফিকুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে ৫ জন মানব পাচারকারী আটক করতে সক্ষম হয়।

এছাড়াও, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও পুলিশ বক্সে আগুন, ৭০ কারখানা ছুটি ঘোষণা
জননিরাপত্তা, আইনের শাসন ও কমিউনিটি পুলিশিং: বর্তমান বাস্তবতা ও করণীয়
খুলনা জেলা পুলিশের অভিযানে ৪২ আসামি গ্রেপ্তার, ১০ কেজি গাঁজা-ইয়াবা উদ্ধার
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম