ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












