মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৯
অ- অ+

জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

রবিবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত ওই নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে বসুমতি বাসে আগুন
সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন
তাহিরপুরে গাঁজাসহ কারবারি আটক
ক্ষমতার মোহে এখনো নাশকতা চালাচ্ছেন শেখ হাসিনা: রিজভী