চাঁপাইনবাবগঞ্জে ১৯ তাজা ককটেল হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:২৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির সময় ১৯টি তাজা ককটেল ও হেরোইনসহ একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার মধ্যরাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।

বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আল-আমিন অপু বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা গ্রামের জনৈক আমিনুল ইসলামের বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এসময় ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত আমিনুল ইসলাম হচ্ছেন কানসাট ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

আটককৃত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, বিজিবি সীমান্তে কঠোর নজরদাবি বৃদ্ধি করেছে যেন অবৈধ পথে কেউ পারাপারসহ অবৈধ মালামাল পাচার করতে না পারে।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃত্যু, আশঙ্কাজনক মা
যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না: মাহদী আমিন
নারীদের দক্ষতা উন্নয়নে  "শী-স্কিলস" কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি